ধানমন্ডি সোসাইটির পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত
12 Nov, 2022
Created by Twister Media
Category: News
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি লেক পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে নেতৃত্ব দেন ধানমণ্ডি সোসাইটির সভাপতি জনাব আবু মোহাম্মদ সবুর ও ভাইস প্রেসিডেন্ট জনাব ইন্জি: লিয়াকত হোসাইন (মিলন)।এছাড়া আরও উপস্থিত ছিলেন জনকল্যাণ সম্পাদক জনাব এ এম কামাল, জনসংযোগ সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান, পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল খান (অলক), ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব তৈয়ব আফজাল ও দপ্তর সম্পাদক জনাব মোঃ শরিফুল হক। এছাড়া সোসাইটির অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ধানমণ্ডি লেকের পানিতে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় পানিতে পড়ে থাকা দর্শনার্থীদের ফেলা পলিথিন, পানির বোতল, ডাবের খোসা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা তোলা হয়।
এছাড়াও লেকের পাশে গাছে ঢানানো ব্যানার, পোস্টার, পিন অপসারণ করা হয়। লেকের পাশে জমে থাকা পাতাসহ নানা আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচী শেষে সংঘঠনের নেতারা বলেন,
ধানমন্ডির প্রাণ হচ্ছে ধানমন্ডি লেক। কিছু অসচেতন মানুষ এখানকার পরিবেশ নষ্ট করছে।এলাকাবাসী এবং দর্শনার্থীদের এটিকে সুন্দর রাখার দায়িত্ব নিতে হবে। পানিতে এভাবে ময়লা ফেলা বা যেখানে সেখানে ময়লা ফেলা শোভনীয় নয়।
নেতারা বলেন, ধানমণ্ডিতে আমরা থাকি, এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব ও কর্তব্য। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্যানার লাগাতে গিয়ে যেমন গাছের মধ্যে পিন মারা যাবে না। যত্রতত্র পোস্টার ব্যানার লাগানো থেকেও বিরত থাকতে হবে।

কলাবাগানে secondary waste disposal transfer Station এর উদ্বোধন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ( ১৯৪১ -৪৫) মহান দেশপ্রেমিক রাশিয়ান শহীদ সৈনিকদের স্মরণে বৃক্ষরোপন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে একটি মনোজ্ঞ আলোচনা, মতবিনিময়সভা অনুষ্ঠিত
09 Mar, 2026
Created by Twister Media
Category: News

৭ মার্চ , ২০২৬ শনিবার ধানমন্ডি সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন
09 Mar, 2026
Created by Twister Media
Category: News

ঢাকা-১০ আসনে বিএনপি-এর মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা
14 Feb, 2026
Created by Twister Media
Category: News
