আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ধানমন্ডি সোসাইটির চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
21 Feb, 2023
Created by Twister Media
Category: News
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস, একুশে ফেব্রুয়ারি, উপলক্ষ্যে ধানমন্ডি সোসাইটি কর্তৃক আয়োজিত হয়ে গেলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া উক্ত আয়োজনে অংশগ্রহণ করেছে দেড় শতাধিক শিশু-কিশোর।
ধানমন্ডি চার নম্বর মাঠে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলা আয়োজনে ছয় থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোররা বয়সভিত্তিক তিনটি ভিন্ন গ্রুপে ভাগ তাদের সৃষ্টিশীলতা প্রদর্শন করে। এই আয়োজনে সহযোগিতা করেছে গ্যালারি চিত্রক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আগে ধানমন্ডি সোসাইটি একটি অস্থায়ী শহিদ মিনারের বেদিমূলে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করে। এতে শিশু-কিশোররাও অংশগ্রহণ করে।
উক্ত আয়োজনে ধানমন্ডি সোসাইটির নির্বাহী কমিটির সদস্য সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দ মোদাস্সের আলী,বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য ড. কামরুল হাসান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধানমন্ডি সোসাইটির অন্যান্য সদস্যগণ।

ধানমন্ডি সোসাইটি ও ইয়ারা ফুড এন্ড বেভারেজ এর সাথে চুক্তি
08 Nov, 2026
Created by Twister Media
Category: News

ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার এন্ড বিল্ডিং সার্ভিস লিমিটেডের সাথে চুক্তি
08 Nov, 2026
Created by Twister Media
Category: News

ধানমন্ডি সোসাইটি ও ইবনে সিনা ট্রাস্ট এর সাথে চুক্তি
11 Aug, 2026
Created by Twister Media
Category: Event

কলাবাগানে secondary waste disposal transfer Station এর উদ্বোধন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ( ১৯৪১ -৪৫) মহান দেশপ্রেমিক রাশিয়ান শহীদ সৈনিকদের স্মরণে বৃক্ষরোপন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News
