ধানমন্ডি সোসাইটি ও  ইবনে সিনা ট্রাস্ট এর সাথে চুক্তি

১০.০৮.২০২৬ ধানমন্ডি সোসাইটি ও  ইবনে সিনা ট্রাস্ট এর সাথে একটি চুক্তি সম্পন্ন  হয়।  চুক্তিতে   ধানমন্ডি সোসাইটির সকল সদস্য ল্যাব টেস্ট, রেডিওলোজি  ও ইমেজিং , সব রকম পিসি আর টেস্ট এবং  কিছু রেয়ার টেস্টে বিশেষ ডিস্কাউন্ট  পাবেন। চুক্তিতে ধানমন্ডি  সোসাইটির পক্ষে  কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাভীদ  আসিফ আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্ট এর পক্ষে  পরিচালক অ্যাডমিন  জনাব মোঃ আনিসুজ্জামান  স্বাক্ষর করেন।  চুক্তি অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সভাপতি ডাঃ  মোসাদ্দেক হাবিব ,জন সংযোগ সম্পাদক জনাব রিয়াজ আহমেদ ,দপ্তর সম্পাদক জনাব শরিফুল হক , মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ  তাস্রিনা রহমান ও  কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রিজওয়ান মোমিনুল হক এবং ইবনে সিনা হসপিটালের এর  অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।