ধানমন্ডি এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় ধানমন্ডি সোসাইটি ধানমন্ডি আবাসিক এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি সম্পন্ন করে।

ধানমন্ডি সোসাইটির সভাপতি আবু মোহাম্মদ সবুর ও সাধারন সম্পাদক  ডা: মোসাদ্দেক হাবিব এই অভিযান কর্মসূচির নেতৃত্বে ছিলেন। সকল কার্যনির্বাহী সদস্য ও ধানমন্ডি সোসাইটির সদস্যরা সক্রিয়ভাবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।

ধানমন্ডি ১নং সড়ক থেকে ১০নং সড়কের ব্যানার, পোস্টার, আবর্জনা ও গাছের পিনও অপসারণ করা হয়।

এই অভিযানে সহযোগিতা করে বিডি ক্লিনআপ ও ইউনিমার্ট।