ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার বিষয়ক কর্মশালা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প
29 Sep, 2023
Created by Twister Media
Category: News
ধানমন্ডি সোসাইটি কতৃর্ক আয়োজিত জনসচেতনতামূলক অনুষ্ঠান “ ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার বিষয়ক কর্মশালা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প “ধানমন্ডি লেকস্হ রবীন্দ্র সরোবরে আজ ২৯.০৯.০২৩ ইং, শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকা হতে শুরু হয়ে ৯.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান ও সার্জন এর সাবেক সভাপতি প্রফেসর ডা. নাজমুন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডা. মোঃ কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন ধানমন্ডি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেন। এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ মতামত রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, ডাঃ মাসুদা বেগম ডীন, মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং দেশের বরেন্য চিকিৎসক প্রফেসর ডা. ফকরুল আমিন খান মৃদুল, প্রফেসর ডা. সাইদা আনোয়ার, প্রফেসর ডা. আব্দুল মালেক, প্রফেসর ডা.রফিকুস সালেহিন, ডা.পরিমল ভট্টাচার্য, সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ধানমন্ডি সোসাইটির জনকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব এম. কামাল। কর্মশালায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন মেডিক্স, ধানমন্ডি।
কর্মশালায় ধানমন্ডি সোসাইটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিক্যাল ক্যাম্পে আনুমানিক ৫০০ জন বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা ও চেক আপ গ্রহন করেন।এছাড়া ধানমন্ডি সোসাইটি কতৃর্ক ধানমন্ডিস্হ বিভিন্ন মসজিদে জুম’আর নামাজ পরবর্তী ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট ও হ্যান্ডআউট মুসল্লীদের মাঝে বিতরণ করা হয়।

ধানমন্ডি সোসাইটি ও ইবনে সিনা ট্রাস্ট এর সাথে চুক্তি
11 Aug, 2026
Created by Twister Media
Category: Event

কলাবাগানে secondary waste disposal transfer Station এর উদ্বোধন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ( ১৯৪১ -৪৫) মহান দেশপ্রেমিক রাশিয়ান শহীদ সৈনিকদের স্মরণে বৃক্ষরোপন
25 Apr, 2026
Created by Twister Media
Category: News

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে একটি মনোজ্ঞ আলোচনা, মতবিনিময়সভা অনুষ্ঠিত
09 Mar, 2026
Created by Twister Media
Category: News

৭ মার্চ , ২০২৬ শনিবার ধানমন্ডি সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন
09 Mar, 2026
Created by Twister Media
Category: News
